Update গর্বের অর্জন | মাহি কিন্ডারগার্টেন আলহামদুলিল্লাহ! মাহি কিন্ডারগার্টেনের জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। মহান আল্লাহর অশেষ রহমতে তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই অর্জনের পেছনে যাঁদের নিরলস পরিশ্রম ও সহযোগিতা রয়েছে, সেই সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও মাহি কিন্ডারগার্টেন শিক্ষার মান ও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। মাহি কিন্ডারগার্টেন মেলান্দহ, জামালপুর।
• Mobile No:01841909190
• Email:kindergartenmahe@gmail.com
ঈদুল ফিতরের ছুটি
15 Mar 2026
Subject: ঈদুল ফিতরের ছুটি

ছুটির নোটিশ

মাহি কিন্ডারগার্টেনের সকল ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান আগামী ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এই সময়ে বিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ তারিখ থেকে যথারীতি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। একই দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে নির্ধারিত পরীক্ষা কার্যক্রমও শুরু হবে।

অতএব, সকল ছাত্র-ছাত্রীকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আদেশক্রমে
পরিচালনা কর্তৃপক্ষ
মাহি কিন্ডারগার্টেন ।