Update গর্বের অর্জন | মাহি কিন্ডারগার্টেন আলহামদুলিল্লাহ! মাহি কিন্ডারগার্টেনের জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। মহান আল্লাহর অশেষ রহমতে তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এই অর্জনের পেছনে যাঁদের নিরলস পরিশ্রম ও সহযোগিতা রয়েছে, সেই সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও মাহি কিন্ডারগার্টেন শিক্ষার মান ও সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। মাহি কিন্ডারগার্টেন মেলান্দহ, জামালপুর।
• Mobile No:01841909190
• Email:kindergartenmahe@gmail.com
একুশে ফেব্রুয়ারি
20 Feb 2026
Subject: একুশে ফেব্রুয়ারি

ভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের প্রতি মাহি কিন্ডারগার্টেন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। ২১শে ফেব্রুয়ারি আমাদের গর্ব, আমাদের চেতনা, আমাদের আত্মপরিচয়ের দিন।

মাতৃভাষা বাংলা আমাদের হৃদয়ের ভাষা। এই ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের বীর সন্তানদের ত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। তাঁদের আত্মত্যাগের ফলেই বাংলা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

এই দিনে আমরা প্রতিজ্ঞা করি—শুদ্ধভাবে বাংলা বলব, লিখব এবং আমাদের নতুন প্রজন্মকে ভাষার প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন হিসেবে গড়ে তুলব।

সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
মাহি কিন্ডারগার্টেন পরিবার ?